Genesis 22:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া লাভ করবে; কারণ তুমি আমার হুকুম পালন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, কারণ তুমি আমার বাধ্য হয়েছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে; কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে; কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। তুমি আমার আদেশ পালন করেছ বলেই তা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া পাবে। তুমি আমার হুকুম পালন করেছ বলেই তা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বংশের মত আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে। কারণ তুমি আমার আদেশ পালন করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর প্রত্যেক জাতি তোমার উত্তরপুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে| তুমি আমার আজ্ঞা পালন করেছ বলে তোমার উত্তরপুরুষদের জন্য আমি একাজ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বংশে পৃথিবীর সব জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে; কারণ তুমি আমার বাক্যে পালন করেছ।”