Genesis 22:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম তাঁর গোলামদের কাছে ফিরে গেলেন এবং সকলে উঠে একত্রে বের-শেবাতে গিয়ে সেখানে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অব্রাহাম তাঁর দাসদের কাছে ফিরে এলেন, এবং তাঁরা সবাই মিলে বের-শেবার উদ্দেশে যাত্রা শুরু করলেন। আর অব্রাহাম বের-শেবাতেই থেকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বসতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্রে বের্-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের্-শেবাতে বসতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর অব্রাহাম তাঁর দাসদের কাছে ফিরে আসলেন। তখন সকলে একসংগে সেখান থেকে বের্-শেবাতে ফিরে গেলেন; এখানেই অব্রাহাম বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইব্রাহিম তাঁর গোলামদের কাছে ফিরে আসলেন। তখন সকলে একসংগে সেখান থেকে বের্-শেবাতে ফিরে গেলেন; এখানেই ইব্রাহিম বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তখন তাঁর দাসদের কাছে ফিরে গেলেন এবং সকলে মিলে বের-শেবায় ফিরে এলেন। তিনি সেখানেই বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্রাহাম তাঁর ভৃত্যদের কাছে ফিরে গেলেন| তাঁরা সকলে বের্-শেবাতে ফিরে এলেন এবং অব্রাহাম বের্-শেবাতেই থেকে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম নিজের দাসদের কাছে গেলেন, আর সবাই উঠে একসঙ্গে বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বাস করতে লাগলেন।