Genesis 22:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ ঘটনার পরে ইব্রাহিমের কাছে এই সংবাদ এলো, দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও পুত্রদেরকে প্রসব করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর অব্রাহামকে বলা হল, “মিল্কাও মা হয়েছেন; তিনি আপনার ভাই নাহোরের জন্য এই ছেলেদের জন্ম দিয়েছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ ঘটনার পরে অব্রাহামের নিকটে এই সমাচার আসিল, দেখুন, আপনার ভ্রাতা নাহোরের জন্য মিল্কাও পুত্রগণকে প্রসব করিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ ঘটনার পরে অব্রাহামের নিকটে এই সমাচার আসিল, দেখুন, আপনার ভ্রাতা নাহোরের জন্য মিল্কাও পুত্রগণকে প্রসব করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ঘটনার পরে অব্রাহাম শুনতে পেলেন যে, এর মধ্যে তাঁর ভাই নাহোরের স্ত্রী মিল্‌কার কয়েকটি ছেলে হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ঘটনার পরে ইব্রাহিম শুনতে পেলেন যে, এর মধ্যে তাঁর ভাই নাহুরের স্ত্রী মিল্‌কার কয়েকটি ছেলে হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত ঘটনার পরে অব্রাহাম সংবাদ পেলেন যে তাঁর ভাই নাহোরের স্ত্রী মিল্‌কারও সন্তানাদি হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব ঘটনার পরে অব্রাহামের কাছে এই খবর এল, “শোনো, তোমার ভাই নাহোর এবং তার স্ত্রী মিল্কারও এখন সন্তানাদি হয়েছে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ ঘটনার পরে অব্রাহামের কাছে এই সংবাদ আসল, “দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও ছেলেদেরকে জন্ম দিয়েছেন;