Genesis 22:24 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রূমা নামে তাঁর উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা এদের প্রসব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার নাম রূমা, নাহোরের সেই উপপত্নীও এই ছেলেদের জন্ম দিল: টেবহ, গহম, তহশ ও মাখা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রূমা নামে তাঁহার উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সকলকে প্রসব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রূমা নামে তাঁহার উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সকলকে প্রসব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নাহোরের একজন উপস্ত্রী ছিল; তার নাম ছিল রূমা। তার গর্ভে টেবহ, গহম, তহশ ও মাখার জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাহুরের একজন উপস্ত্রী ছিল; তার নাম ছিল রূমা। তার গর্ভে টেবহ, গহম, তহশ ও মাখার জন্ম হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাছাড়া দাসী রূমার থেকেও নাহোরের আরও চারজন পুত্র ছিল| এই চার পুত্রের নাম টেবহ, গহম, তহশ এবং মাখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রুমা নামে তাঁর উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সবাইকে জন্ম দিলেন।”