Genesis 22:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাহিম পোড়ানো-কোরবানীর কাঠ নিয়ে তাঁর পুত্র ইস্হাকের কাঁধে দিলেন এবং নিজের হাতে আগুন ও ছোরা নিলেন; পরে উভয়ে একত্রে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম হোমবলির কাঠ নিয়ে সেগুলি তাঁর ছেলে ইস্হাকের কাঁধে চাপিয়ে দিলেন, এবং তিনি স্বয়ং আগুন ও ছুরি নিলেন। তাঁরা দুজন যখন একসাথে এগিয়ে যাচ্ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইস্হাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন; পরে উভয়ে একত্র চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইস্হাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়্গ লইলেন; পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে অব্রাহাম পোড়ানো-উৎসর্গের জন্য কাঠের বোঝাটা তাঁর ছেলে ইস্হাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোরা নিলেন। তারপর তাঁরা দু’জনে একসংগে হাঁটতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে ইব্রাহিম পোড়ানো-কোরবানীর জন্য কাঠের বোঝাটা তাঁর ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোরা নিলেন। তারপর তাঁরা দু’জনে একসংগে হাঁটতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তাঁর পুত্র ইস্হাকের কাঁধে হোমের কাঠ চাপিয়ে দিলেন এবং নিজের হাতে আগুন ও খড়্গ নিয়ে দুজনে একসঙ্গে এগিয়ে চললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম হোমের জন্যে কেটে আনা কাঠ ছেলের কাঁধে দিলেন| এবং সঙ্গে নিলেন খাঁড়া ও আগুন| তারপর অব্রাহাম ও তাঁর ছেলে দুজনেই উপাসনা সম্পাদন করার জন্য নির্দিষ্ট স্থানটিতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাহাম হোমের কাঠ নিয়ে নিজের ছেলে ইসহাকের কাঁধে দিলেন এবং নিজের হাতে আগুন ও ছুরি; দুজনেই একসঙ্গে চলে গেলেন।