Genesis 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইস্‌হাক নিজের পিতা ইব্রাহিমকে বললেন, আব্বা! তিনি বললেন, হে বৎস, দেখ, এই আমি। তখন তিনি বললেন, দেখুন, আগুন ও কাঠ আছে, কিন্তু পোড়ানো-কোরবানীর জন্য ভেড়ার বাচ্চা কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্‌হাক মুখ খুলে তাঁর বাবা অব্রাহামকে বললেন, “বাবা?” “বলো বাছা?” অব্রাহাম উত্তর দিলেন। “আগুন ও কাঠ তো এখানে আছে,” ইস্‌হাক বললেন, “কিন্তু হোমবলির জন্য মেষশাবক কোথায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্‌হাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিতঃ। তিনি কহিলেন, হে বৎস, দেখ, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন, অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্‌হাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিতঃ। তিনি কহিলেন, হে বৎস, দেখ, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন, অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্‌হাক তাঁর বাবা অব্রাহামকে ডাকলেন, “বাবা।” অব্রাহাম বললেন, “কেন বাবা, কি বলছ?” ইস্‌হাক বললেন, “পোড়ানো-উৎসর্গের জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসহাক তাঁর পিতা ইব্রাহিমকে ডাকলেন, “আব্বা।” ইব্রাহিম বললেন, “জ্বী বাবা, কি বলছ?” ইসহাক বললেন, “পোড়ানো-কোরবানীর জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তার পিতা অব্রাহামকে বলল, পিতা! অব্রাহাম বললেন, বল বৎস! ইস্‌হাক বলল, দেখুন, আগুন আর কাঠ তো রয়েছে, কিন্তু হোমের জন্য মেষশাবক কোথায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক পিতা অব্রাহামকে বলল, “পিতা!” অব্রাহাম উত্তর দিলেন, “বলো, পুত্র!” ইসহাক বলল, “পিতা! হোমের জন্যে সব আয়োজন দেখতে পাচ্ছি, কিন্তু হোমের আগে বলি দেওয়ার জন্যে মেষশাবক কোথায়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইসহাক নিজের বাবা অব্রাহামকে বললেন, “হে আমার বাবা।” তিনি বললেন, “হে আমার ছেলে, দেখ, এই আমি।” তখন তিনি বললেন, “এই দেখুন, আগুন ও কাঠ, কিন্তু হোমের জন্য বাচ্চা ভেড়া কোথায়?”