Genesis 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ যে স্থানের কথা বলেছিলেন সেখানে উপস্থিত হলে ইব্রাহিম সেখানে একটি কোরবানগাহ্ তৈরি করে কাঠ সাজালেন, পরে তাঁর পুত্র ইস্হাককে বেঁধে কোরবানগাহ্র কাঠের উপরে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর যে স্থানটির কথা বলেছিলেন, তারা যখন সেখানে পৌঁছালেন, তখন অব্রাহাম সেখানে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির উপর কাঠ বিছিয়ে দিলেন। তিনি তাঁর ছেলে ইস্হাককে বেঁধে সেই বেদিতে, কাঠের উপর শুইয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন, পরে আপন পুত্র ইস্হাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন, পরে আপন পুত্র ইস্হাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জায়গার কথা ঈশ্বর অব্রাহামকে বলে দিয়েছিলেন তাঁরা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে অব্রাহাম একটা বেদী তৈরী করে তার উপর কাঠ সাজালেন। পরে ইস্হাকের হাত-পা বেঁধে তাঁকে সেই বেদীর কাঠের উপর রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জায়গার কথা আল্লাহ্ ইব্রাহিমকে বলে দিয়েছিলেন তাঁরা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে ইব্রাহিম একটা কোরবানগাহ্ তৈরী করে তার উপর কাঠ সাজালেন। পরে ইসহাকের হাত-পা বেঁধে তাঁকে সেই কোরবানগাহের কাঠের উপর রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে অব্রাহাম সেখানে একটি বেদী নির্মাণ করে তার উপরে কাঠ সাজালেন, তারপর তাঁর পুত্র ইস্হাককে বেঁধে বেদীর কাঠের উপর শুইয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা সেই স্থানটিতে পৌঁছলেন যেখানে ঈশ্বর যেতে বলেছিলেন| সেখানে অব্রাহাম একটি বেদী তৈরী করলেন| বেদীর উপরে অব্রাহাম কাঠগুলো সাজালেন| তারপর অব্রাহাম তাঁর পুত্র ইসহাককে বাঁধলেন এবং বেদীর উপরে সাজানো কাঠগুলোর উপর তাকে শোয়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্মাণ করে কাঠ সাজালেন, পরে নিজের ছেলে ইসহাককে বেঁধে বেদিতে কাঠের ওপরে রাখলেন।