Genesis 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরদ্বারে প্রবেশ করলেন, তাঁদের শুনিয়ে সেই হিট্টিয় ইফ্রোণ ইব্রাহিমকে জবাব দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিত্তীয় ইফ্রোণ তাঁর লোকজনের মাঝখানে বসেছিলেন এবং যে হিত্তীয়েরা তাঁর নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত হল, তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি অব্রাহামকে উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসিয়া ছিলেন; আর হেতের যত সন্তান তাঁহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাঁহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসিয়া ছিলেন; আর হেতের যত সন্তান তাঁহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাঁহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যান্য হিত্তীয়দের সংগে ইফ্রোণও সেখানে বসে ছিলেন। অব্রাহামের কথার উত্তরে সেই হিত্তীয় ইফ্রোণ বললেন, “না, না, আপনি বরং দয়া করে আমার কথাটা শুনুন। আমার বংশের লোকদের সামনে ঐ জমি ও তার মধ্যেকার গুহাটা আমি আপনাকে এমনিই দিচ্ছি; আপনার মৃতা স্ত্রীকে আপনি ওখানে কবর দিন।” তখন যে হিত্তীয়েরা শহরের ফটকের কাছে ছিল তারাও ইফ্রোণের এই কথাটা শুনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যান্য হিট্টীয়দের সংগে ইফ্রোণও সেখানে বসে ছিলেন। ইব্রাহিমের কথার জবাবে সেই হিট্টীয় ইফ্রোণ বললেন, “না, না, আপনি বরং দয়া করে আমার কথাটা শুনুন। আমার বংশের লোকদের সামনে ঐ জমি ও তার মধ্যেকার গুহাটা আমি আপনাকে এমনিই দিচ্ছি; আপনার মৃতা স্ত্রীকে আপনি ওখানে দাফন করুন।” তখন যে হিট্টীয়রা শহরের সদর দরজার কাছে ছিল তারাও ইফ্রোণের এই কথাটা শুনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিত্তীয় লোকদের মধ্যে এফ্রোণও উপস্থিত ছিলেন। নগরদ্বারে যত হিত্তীয় লোক উপস্থিত ছিল তাদের সকলকে শুনিয়ে তিনি অব্রাহামকে বললেন, না তা হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাদের সঙ্গে অব্রাহাম কথা বলছিলেন তাঁদের মধ্যে ইফ্রোণ উপবিষ্ট ছিলেন| এখন ইফ্রোণ অব্রাহামকে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন,