Genesis 23:11 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার মালিক, তা হবে না; আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজের জাতির সন্তানদের সম্মুখেই আপনাকে তা দিলাম, আপনার স্ত্রীর লাশ দাফন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু, না,” তিনি বললেন। “আমার কথা শুনুন; আমি আপনাকে সেই জমিটি দিলাম, ও সেখানে অবস্থিত গুহাটিও দিলাম। আমার লোকজনের উপস্থিতিতেই আমি এগুলি আপনাকে দিলাম। আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রভো, তাহা হইবে না, আমার করা শুনুন, আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম; আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম, আপনার মৃতকে কবর দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রভু, তাহা হইবে না; আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম; আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম, আপনার মৃতকে কবর দিউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি বরং আমার কথা শুনুন, আমি স্বজাতির লোকজনের সাক্ষাতে সেই জমি ও গুহাটি আপনাকে দান করলাম। আপনি সেখানে আপনার স্ত্রীকে কবর দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“না, মহাশয়, এখানেই ঐ ক্ষেত এবং গুহাটিও আমি আমার লোকেদের সামনে আপনাকে দেব| আপনি যাতে আপনার ইচ্ছা মত আপনার স্ত্রীকে সমাধিস্থ করতে পারেন সেজন্যে ঐ জমি, গুহা আমি আপনাকে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে আমার প্রভু, তা হবে না, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজ জাতির সন্তানদের সামনেই আপনাকে তা দিলাম, আপনার মৃত স্ত্রীকে কবর দিন।”