Genesis 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দেশের সকলকে শুনিয়ে ইফ্রোণকে বললেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেতের মূল্য দিই, আপনি আমার কাছ থেকে তা গ্রহণ করুন, পরে আমি সেই স্থানে আমার স্ত্রীর লাশ দাফন করব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের শুনিয়ে শুনিয়ে তিনি ইফ্রোণকে বললেন, “আমার কথা শুনতে চাইলে, শুনুন। আমি জমিটির দাম দেব। আমার কাছ থেকে তা গ্রহণ করুন, যেন সেখানে আমি আমার মৃত পরিজনকে কবর দিতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রোণকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার নিকটে তাহা গ্রহণ করুন, পরে আমি সে স্থানে আমার মৃতকে কবর দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রোণকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার নিকট হইতে তাহা গ্রহণ করুন, পরে আমি সেই স্থানে আমার মৃতকে কবর দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সবাই যাতে শুনতে পায় সেইভাবে তিনি ইফ্রোণকে বললেন, “আপত্তি না থাকলে আপনি দয়া করে আমার কথা শুনুন। জমিটা আমি দাম দিয়ে নিতে চাই। দয়া করে আপনি জমির দামটা গ্রহণ করুন যাতে আমি ওখানে আমার মৃতা স্ত্রীকে কবর দিতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সবাই যাতে শুনতে পায় সেইভাবে তিনি ইফ্রোণকে বললেন, “আপত্তি না থাকলে আপনি দয়া করে আমার কথা শুনুন। জমিটা আমি দাম দিয়ে নিতে চাই। দয়া করে আপনি জমির দামটা গ্রহণ করুন যাতে আমি ওখানে আমার মৃতা স্ত্রীকে দাফন করতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলকে শুনিয়ে এফ্রোণকে বললেন, আপনি যদি আমার নিবেদন শোনেন তাহলে বলি, আমি ঐ জমির দাম দিতে চাই। আপনি যদি আমার কাছ থেকে দাম নেন তবেই আমি আমার স্ত্রীকে সেখানে কবর দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলের উপস্থিতিতে তিনি ইফ্রোণকে বললেন, “কিন্তু আমি ঐ জমির পুরো দাম আপনাকে দিতে চাই| আমার দেওয়া দাম আপনি দয়া করে গ্রহণ করুন, আমি নির্ধিধায় আমার স্ত্রীকে কবর দিই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দেশের সকলের সামনে ইফ্রোণকে বললেন, “যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার কাছে তা গ্রহণ করুন, পরে আমি সে জায়গায় আমার মৃত স্ত্রীকে কবর দেব।”