Genesis 23:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার মালিক, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য চার শত শেকল রূপামাত্র; এতে আপনার ও আমার কি আসে যায়? আপনি আপনার স্ত্রীর লাশ দাফন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু, আমার কথা শুনুন; জমিটির দাম 400 শেকল রুপো, কিন্তু আপনার ও আমার মধ্যে তাতে কী আসে-যায়? আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রভো, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য চারি শত শেকল রৌপ্যমাত্র; ইহাতে আপনার ও আমার কি আইসে যায়? আপনি নিজ মৃতকে কবর দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য চারি শত শেকল রৌপ্যমাত্র; ইহাতে আপনার ও আমার কি আইসে যায়? আপনি আপনার মৃতকে কবর দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি আমার কথা শুনুন। ঐ জমিটার দাম হল চার কেজি আটশো গ্রাম রূপা, কিন্তু আমার বা আপনার কাছে ওটা তেমন কিছু নয়। আপনি বরং গিয়ে ওখানেই আপনার মৃতা স্ত্রীকে কবর দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি আমার কথা শুনুন। ঐ জমিটার দাম হল চার কেজি আটশো গ্রাম রূপা, কিন্তু আমার বা আপনার কাছে ওটা তেমন কিছু নয়। আপনি বরং গিয়ে ওখানেই আপনার মৃতা স্ত্রীকে দাফন করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ জমির দাম চারশো শেকেল রূপো মাত্র। এতে আপনার বা আমার কি আসে যায়? আপনি সেখানে আপনার স্ত্রীকে কবর দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহাশয়, আমার কথা শুনুন| আপনার ও আমার কাছে 10 পাউণ্ড ওজনের রূপোর তো কোন দাম নেই| সুতরাং আপনি জমিটা নিন এবং সেখানে নিশ্চিন্তে আপনার স্ত্রীকে সমাধিস্থ করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য মাত্র চারশো শেকল রূপা; এতে আপনার ও আমার কি এসে যায়? আপনি নিজ মৃত স্ত্রীকে কবর দিন।”