Genesis 23:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাহিম ইফ্রোণের কথায় রাজী হলেন; ইফ্রোণ হেতের সন্তানদের কর্ণগোচরে যে রূপার কথা বলেছিলেন, ইব্রাহিম বণিকদের মধ্যে প্রচলিত মাপ অনুযায়ী চার শত শেকল রূপা ওজন করে ইফ্রোণকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রোণের শর্তে অব্রাহাম রাজি হলেন এবং হিত্তীয়দের কর্ণগোচরে ইফ্রোণ যে দাম ধার্য করলেন, ততখানি পরিমাণ রুপো: বণিকদের মধ্যে প্রচলিত বর্তমান ওজন অনুসারে 400 শেকল রুপো তিনি তাঁকে ওজন করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাহাম ইফ্রোণের বাক্যে অবধান করিলেন; ইফ্রোণ হেতের সন্তানদের কর্ণগোচরে যে রৌপ্যের কথা বলিয়াছিলেন, অব্রাহাম তাহা, অর্থাৎ বণিক্দের মধ্যে প্রচলিত চারি শত শেকল রৌপ্য তৌল করিয়া ইফ্রোণকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাহাম ইফ্রোণের বাক্যে অবধান করিলেন; ইফ্রোণ হেতের সন্তানদের কর্ণগোচরে যে রৌপ্যের কথা বলিয়াছিলেন, অব্রাহাম তাহা, অর্থাৎ বণিক্দের মধ্যে প্রচলিত চারি শত শেকল রৌপ্য ওজন করিয়া ইফ্রোণকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রোণের কথা শুনে অব্রাহাম ব্যবসায়ীদের মাপ অনুসারে চার কেজি আটশো গ্রাম রূপা তাঁকে মেপে দিলেন। ইফ্রোণ হিত্তীয়দের সামনে এই চার কেজি আটশো গ্রাম রূপার কথাই বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইফ্রোণের কথা শুনে ইব্রাহিম ব্যবসায়ীদের মাপ অনুসারে চার কেজি আটশো গ্রাম রূপা তাঁকে মেপে দিলেন। ইফ্রোণ হিট্টীয়দের সামনে এই চার কেজি আটশো গ্রাম রূপার কথাই বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তখন এফ্রোণের কথায় সম্মত হয়ে হিত্তীয় লোকদের সাক্ষাতে এফ্রোণ যে পরিমাণ রূপোর কথা বলেছিলেন, সেই চারশো শেকেল রূপো বণিকদের মধ্যে প্রচলিত ওজন অনুযায়ী মেপে এফ্রোণকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম বুঝতে পারলেন যে ইফ্রোণের কথার মধ্যেই জমিটার মূল্য উল্লিখিত রয়েছে| সুতরাং অব্রাহাম ঐ মূল্যই ইফ্রোণকে দিলেন| ইফ্রোণের জন্যে অব্রাহাম 10 পাউণ্ড রূপো ওজন করলেন এবং সেই রূপো বণিককে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।