Genesis 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে মম্রির সম্মুখে মক্‌পেলায় ইফ্রোণের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের সমস্ত গাছ, তার চতুর্সীমার অন্তর্গত সমস্ত গাছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মম্রির কাছাকাছি অবস্থিত মক্‌পেলায় ইফ্রোণের সেই জমিটি—সেখানকার জমি ও গুহা, দুটিই এবং সেই জমির সীমানার অন্তর্গত সব গাছপালা—হস্তান্তরের দলিল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে মম্রির সম্মুখে মক্‌পেলায় ইফ্রোণের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র, তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, তাহার চতুঃসীমার অন্তর্গত বৃক্ষসমূহ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে মম্রির সম্মুখে মক্‌পেলায় ইফ্রোণের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র, তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, তাহার চতুঃসীমার অন্তর্গত বৃক্ষসমূহ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মম্রি শহরের কাছে মক্‌পেলায় ইফ্রোণের যে জমিটা ছিল সেই জমি ও তার গুহা এবং জমির চারদিকের গাছপালা তিনি অব্রাহামের কাছে সম্পত্তি হিসাবে বিক্রি করে দিয়েছিলেন। যে হিত্তীয়েরা শহরের ফটকের কাছে ছিল তাদের সামনেই তিনি তা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মম্রি শহরের কাছে মক্‌পেলায় ইফ্রোণের যে জমিটা ছিল সেই জমি ও তার গুহা এবং জমির চারদিকের গাছপালা তিনি ইব্রাহিমের কাছে সম্পত্তি হিসাবে বিক্রি করে দিয়েছিলেন। যে হিট্টীয়রা শহরের সদর দরজার কাছে ছিল তাদের সামনেই তিনি তা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে মাম্রের পূর্বদিকে মক্‌পেলায় এফ্রোণের যে জমি ছিল, সেই জমি, গুহা ও জমির সীমানার মধ্যে সমস্ত গাছ পালার উপরে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইফ্রোণের জমির স্বত্ত্বাধিকারীর পরিবর্তন হল| মম্রির পূর্বদিকে মক্পেলায় ঐ জমি অবস্থিত| এখন ঐ জমির স্বত্ত্বাধিকারী হলেন অব্রাহাম| তিনি ঐ জমির অন্তর্গত গুহা এবং সমস্ত বৃক্ষাদির স্বত্ত্বাধিকারী হলেন| সমস্ত নগরবাসী ইফ্রোণ ও অব্রাহামের মধ্যে ঐ চুক্তি সম্পাদন প্রত্যক্ষ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে মম্রির সামনে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের গাছগুলি, তার চারদিকের অন্তর্গত গাছগুলি,