Genesis 23:18 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সব কিছুতে হেতের সন্তানদের সম্মুখে তাঁর নগর-দ্বারে প্রবেশকারী সকলের সম্মুখে, ইব্রাহিমের স্বত্বাধিকার স্থিরীকৃত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামের নামে তাঁর সম্পত্তিরূপে সেই নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত সব হিত্তীয়ের উপস্থিতিতে পাকা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে, তাঁহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে, অব্রাহামের স্বত্বাধিকার স্থিরীকৃত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে তাঁহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে, অব্রাহামের স্বত্বাধিকার স্থিরীকৃত হইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরদ্বারে উপস্থিত সমস্ত হিত্তীয় লোকজনের সাক্ষাতে অব্রাহামকে স্বত্ব দান করা হল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল।