Genesis 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর ইব্রাহিম কেনান দেশের মম্রির, অর্থাৎ হেবরনের সম্মুখে মক্পেলা ক্ষেতে অবস্থিত গুহাতে তাঁর স্ত্রী সারাকে দাফন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অব্রাহাম তাঁর স্ত্রী সারাকে কনান দেশে মম্রির (অর্থাৎ, হিব্রোণের) পার্শ্ববর্তী মক্পেলার জমিতে অবস্থিত গুহায় কবর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মম্রির, অর্থাৎ হিব্রোণের সম্মুখে মক্পেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মম্রির, অর্থাৎ হিব্রোণের সম্মুখে মক্পেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে অব্রাহাম কনান দেশের মম্রি শহরের কাছে, অর্থাৎ হিব্রোণের কাছে মক্পেলার গুহাতে তাঁর স্ত্রী সারাকে কবর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ইব্রাহিম কেনান দেশের মম্রি শহরের কাছে, অর্থাৎ হেবরনের কাছে মক্পেলার গুহাতে তাঁর স্ত্রী সারাকে দাফন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পর অব্রাহাম কনান দেশের মাম্রের (অর্থাৎ হিব্রোণের) পূর্ব দিকে অবস্থিত মক্পেলায় গুহায় তাঁর স্ত্রী সারাকে সমাহিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাহাম মম্রির (হিব্রোণে) নিকটস্থ জমিতে অর্থাৎ কনান দেশের এক গুহার মধ্যে তাঁর স্ত্রী সারাকে সমাধিস্থ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন।