Genesis 23:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সারা কেনান দেশের কিরিয়থর্বে অর্থাৎ হেবরনে ইন্তেকাল করলেন। এতে ইব্রাহিম সারার জন্য কাঁদতে ও শোক করতে এলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনান দেশের অন্তর্গত কিরিয়ৎ-অর্বে (অথবা, হিব্রোণে) তিনি মারা গেলেন, এবং অব্রাহাম সারার জন্য শোকপ্রকাশ ও কান্নাকাটি করার জন্য (সেখানে) গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মরিলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে কনান দেশের কিরিয়াত-অরাবায় অর্থাৎ হিব্রোণে তিনি মারা যান। অব্রাহাম সারার শিবিরে গিয়ে তার জন্য শোক প্রকাশ ও অশ্রুপাত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনান দেশের কিরিয়থ অর্ব অর্থাৎ‌ হিব্রোণ নগরে তাঁর মৃত্যু হল| অব্রাহাম ভীষণ দুঃখ পেলেন, সারার জন্যে অনেক কাঁদলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন।