Genesis 23:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে কবর-স্থানের অধিকার হিসেবে সেই ক্ষেতে ও সেখানকার গুহাতে ইব্রাহিমের অধিকার হেতের সন্তানদের দ্বারা স্থিরীকৃত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই জমি ও সেখানকার গুহাটি হিত্তীয়েরা দলিল করে এক কবরস্থানরূপে অব্রাহামের অধিকারভুক্ত করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্ত্তৃক স্থিরীকৃত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমনি করে মক্পেলার ঐ গুহা সুদ্ধ জমিটা কবরস্থান হিসাবে হিত্তীয়দের হাত থেকে অব্রাহামের হাতে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমনি করে মক্পেলার ঐ গুহাসুদ্ধ জমিটা কবরস্থান হিসাবে হিট্টীয়দের হাত থেকে ইব্রাহিমের হাতে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে কবরস্থানের জন্য সেই জমি ও গুহার স্বত্ব হিত্তীয় লোকদের কাছ থেকে অব্রাহামের কাছে হস্তান্তরিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম হেতের জনগোষ্ঠীর কাছ থেকে ঐ জমি ও জমির মধ্যেকার গুহা কিনলেন| এখন ঐ জমি গুহা হল অব্রাহামের সম্পত্তি এবং ঐ জায়গা তিনি সমাধিস্থল হিসেবে ব্যবহার করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল।