Genesis 23:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন; আমি আমার সম্মুখ থেকে আমার স্ত্রীর লাশ কবর দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনাদের মাঝখানে আমি একজন বিদেশি ও অপরিচিত ব্যক্তি। কবরস্থান বানানোর জন্য এখানে আমাকে কিছুটা জমি বিক্রি করে দিন, যেন আমি আমার স্ত্রীর মৃতদেহ কবর দিতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে করবস্থানের অধিকার দিউন; আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিউন; আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি অন্য দেশ থেকে এসে বিদেশী হিসাবে আপনাদের মধ্যে বাস করছি। সেইজন্য দয়া করে কবরস্থান করবার জন্য আমাকে আপনাদের মধ্যে একটু জায়গা ছেড়ে দিন যেন সেখানে আমি আমার মৃতা স্ত্রীকে কবর দিতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি অন্য দেশ থেকে এসে বিদেশী হিসাবে আপনাদের মধ্যে বাস করছি। সেইজন্য দয়া করে কবরস্থান করবার জন্য আমাকে আপনাদের মধ্যে একটু জায়গা ছেড়ে দিন যেন সেখানে আমি আমার মৃতা স্ত্রীকে দাফন করতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনাদের মধ্যে আমি বিদেশী ও প্রবাসী। আপনাদের দেশে কবর দেওয়ার জন্য আমাকে কিছু জায়গা দিন যেন সেখানে আমি আমার স্ত্রীকে কবর দিতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “দেশ পর্যটন করতে করতে আপনাদের দেশে এসে আমি পরবাসী হিসেবে বাস করছি| ফলে আমার মৃত স্ত্রীকে কবর দেওয়ার মত আমার কোনও জায়গা নেই| আমি যাতে স্ত্রীকে কবর দিতে পারি তার জন্য দয়া করে আমায় খানিকটা জায়গা দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন; যেন আমি আমার সামনে আমার মৃত স্ত্রীকে কবর দিই।”