Genesis 23:6 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে আল্লাহ্ নিযুক্ত বাদশাহ্স্বরূপ; আপনার স্ত্রীর লাশ আমাদের কবরস্থানের মধ্যে আপনার কাঙ্খিত কবরে রাখুন, আপনার স্ত্রীর লাশ কবর দেবার জন্য আমাদের কেউ নিজের কবর দান করতে অস্বীকার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মশাই, আমাদের কথা শুনুন। আমাদের মাঝখানে আপনি তো এক মহান রাজপুরুষ। আমাদের কবরগুলির মধ্যে আপনার পছন্দসই সেরা কবরটিতেই আপনার মৃত পরিজনকে কবর দিন। আমাদের মধ্যে কেউই আপনার মৃত পরিজনকে কবর দেওয়ার জন্য নিজের কবরটি দিতে অস্বীকার করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভো, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বরনিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন, অাপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন, আপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখুন, আপনি আমাদের কথা শুনুন। আপনি এখানে আমাদের মধ্যে ঈশ্বরের নিযুক্ত একজন নেতা হয়ে আছেন। আমাদের সবচেয়ে ভাল কবরটাতেই আপনি আপনার মৃতা স্ত্রীর কবর দিন। আপনার স্ত্রীকে কবর দেবার জন্য আমাদের মধ্যে কেউই তার নিজের কবর ছেড়ে দিতে আপত্তি করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখুন, আপনি আমাদের কথা শুনুন। আপনি এখানে আমাদের মধ্যে আল্লাহ্র নিযুক্ত একজন নেতা হয়ে আছেন। আমাদের সবচেয়ে ভাল কবরটাতেই আপনি আপনার মৃতা স্ত্রীর দাফন করুন। আপনার স্ত্রীকে দাফন করবার জন্য আমাদের মধ্যে কেউই তার নিজের কবর ছেড়ে দিতে আপত্তি করবে না।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহাশয়, আমাদের মধ্যে আপনি ঈশ্বরের মহান নেতাদের একজন| আমাদের শ্রেষ্ঠ জমিতে আপনি আপনার মৃত স্ত্রীকে সমাধিস্থ করতে পারেন| আপনার স্ত্রীকে আপনি আপনার পছন্দমত জায়গাতে সমাধিস্থ করলে কেউ আপনাকে বাধা দেবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে প্রভু, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃত স্ত্রীকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার পছন্দের কবরে রাখুন, আপনার মৃত স্ত্রীকে কবর দেবার জন্য আমাদের কেউ নিজ কবর অস্বীকার করবে না”