Genesis 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাহিম উঠে সেই দেশের লোকদের কাছ, অর্থাৎ হেতের সন্তানদের সামনে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখালেন ও সম্ভাষণ করে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অব্রাহাম উঠে দাঁড়িয়ে সেই দেশের লোকদের অর্থাৎ, হিত্তীয়দের সামনে প্রণত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদিগের, অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন, ও সম্ভাষণ করিয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদের, অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন, ও সম্ভাষণ করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাহাম উঠে দাঁড়ালেন এবং সেই এলাকার হিত্তীয় বাসিন্দাদের সামনে মাটিতে মাথা ঠেকালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাহিম উঠে দাঁড়ালেন এবং সেই এলাকার হিট্টীয় বাসিন্দাদের সামনে মাটিতে উবুড় হয়ে সম্মান দেখালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তখন স্থানীয় হিত্তীয় লোকদের নতমস্তকে অভিবাদন করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম উঠে দাঁড়িয়ে তাঁদের নমস্কার করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থাৎ হেতের ছেলেদের কাছে নত হলেন,