Genesis 23:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সম্মুখ থেকে আমার স্ত্রীর লাশকে কবরে রাখতে যদি আপনাদের সম্মতি হয় তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের পুত্র ইফ্রোণের কাছে নিবেদন করুন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “আপনারা যদি চান যে আমি আমার মৃত পরিজনকে এখানে কবর দিই, তবে আমার কথা শুনুন এবং আপনারা আমার হয়ে আমার ও সোহরের ছেলে ইফ্রোণের মাঝে মধ্যস্থতা করুন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবরে রাখিতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সােহরের পুত্র ইফ্রোণের কাছে নিবেদন করুন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবরে রাখিতে যদি আপনাদের সম্মতি হয় তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের পুত্র ইফ্রোণের কাছে নিবেদন করুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি বললেন, “আমার স্ত্রীর এখানে কবর হওয়াতে যদি আপনাদের কোন আপত্তি না থাকে তবে দয়া করে আপনারা আমার একটা কথা শুনুন। আপনারা আমার হয়ে সোহরের ছেলে ইফ্রোণকে এই অনুরোধ করুন যেন তাঁর জমির শেষ সীমানায় মক্পেলাতে যে গুহাটা আছে তা তিনি আমাকে ছেড়ে দেন। আপনাদের সামনে তিনি যেন পুরো দামেই কবরস্থান করবার জন্য ওটা আমার কাছে বিক্রি করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি বললেন, “আমার স্ত্রীর এখানে দাফন করবার ব্যাপারে যদি আপনাদের কোন আপত্তি না থাকে তবে দয়া করে আপনারা আমার একটা কথা শুনুন। আপনারা আমার হয়ে সোহরের ছেলে ইফ্রোণকে এই অনুরোধ করুন যেন তাঁর জমির শেষ সীমানায় মক্পেলাতে যে গুহাটা আছে তা তিনি আমাকে ছেড়ে দেন। আপনাদের সামনে তিনি যেন পুরো দামেই কবরস্থান করবার জন্য ওটা আমার কাছে বিক্রি করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনারা যদি এখানে আমার স্ত্রীকে কবর দেওয়ার অনুমতি দেন, তাহলে আমার কথা শুনুন। আপনারা আমার পক্ষ হয়ে সোহরের পুত্র এফ্রোণের কাছে আবেদন করুন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম তাঁদের বললেন, “আপনারা সত্যিই যদি আমার মৃত স্ত্রীকে কবর দেওয়ার ব্যাপারে সাহায্য করতে চান তাহলে আমার হয়ে সোহরের পুত্র ইফ্রোণের সঙ্গে কথা বলুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সম্ভাষণ করে বললেন, “আমার সামনে থেকে আমার মৃত স্ত্রীকে কবরে রাখতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের ছেলে ইফ্রোণের কাছে অনুরোধ করুন;