Genesis 23:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ক্ষেতের প্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকার হিসেবে তিনি আমাকে তা-ই দিন; সমপূর্ণ মূল্য নিয়ে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তিনি তাঁর অধিকারে থাকা সেই মক্‌পেলা গুহাটি আমায় বিক্রি করেন, যেটি তাঁর জমির শেষ প্রান্তে আছে। তাঁকে বলুন, তিনি যেন সেটি সম্পূর্ণ দাম নিয়ে আপনাদের মাঝে অবস্থিত এক কবরস্থানরূপে আমায় বিক্রি করে দেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার ক্ষেত্রের প্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন; সম্পূর্ণ মূল্য লইয়া দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার ক্ষেত্রের প্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন; সম্পূর্ণ মূল্য লইয়া দিউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তাঁর জমির সীমানায় মক্‌পেলায় যে গুহাটি আছে, সেটি যেন তিনি আপনাদের সাক্ষাতে পূর্ণ মূল্যের বিনিময়ে কবরস্থান হিসাবে আমাকে হস্তান্তর করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রোণের ক্ষেতের শেষে যে মক্পেলার গুহাটা আছে সেটা আমি কিনতে চাই| ইফ্রোণ ঐ গুহার মালিক| যা দাম হয়, সবটাই আমি দেব| আমি চাই যে আমার স্ত্রীর কবরের জন্য যে ঐ জায়গা কিনছি আপনারা সবাই তার সাক্ষী থাকুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।”