Genesis 24:17 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে সেই গোলাম দৌড়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আরজ করি, আপনার কলসী থেকে আমাকে কিঞ্চিৎ পানি পান করতে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দাস তাড়াতাড়ি তাঁর সাথে দেখা করে বললেন, “দয়া করে তোমার কলশি থেকে আমায় একটু জল দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে সেই দাস দৌড়িয়া তাঁহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি, আপনার কলশ হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে সেই দাস দৌড়াইয়া তাঁহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি, আপনার কলশ হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দিউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেয়েটি কূপ থেকে কলসী ভরে যখন উঠে আসছিল, তখন সেই কমর্চারী দৌড়ে তার সামনে গিয়ে বললেন, দয়া করে আপনার কলসী থেকে আমাকে জল পান করান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই ভৃত্য তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, “দারুণ তৃষ্ণা, দয়া করে তোমার কলসী থেকে একটু জল দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিনের সেই দাস দৌড়িয়ে এসে তাঁর সঙ্গে দেখা করে বললেন, “অনুরোধ করি, আপনার কলসি থেকে আমাকে কিছু জল পান করতে দিন।”