Genesis 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উটগুলোকে পানি পান করানো হলে পর সেই পুরুষ অর্ধেক তোলা পরিমিত স্ব্বর্ণের নথ এবং দশ তোলা পরিমিত দুই হাতের সোনার বালা নিয়ে বললেন, আপনি কার কন্যা?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উটগুলি জলপান করে ফেলার পর, সেই লোকটি এক বেকা ওজনের একটি সোনার নথ এবং দশ শেকল ওজনের সোনার দুটি বালা বের করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উষ্ট্র সকল জল পান করিলে পর সেই পুরুষ অর্দ্ধ তোলা পরিমিত সোণার নথ, এবং দশ তোলা পরিমিত দুই হাতের সোণার বালা লইয়া কহিলেন, আপনি কাহার কন্যা?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উষ্ট্র সকল জল পান করিলে পর সেই পুরুষ অর্ধ তোলা পরিমিত স্ব্বর্ণের নথ, এবং দশ তোলা পরিমিত দুই হাতের স্বর্ণের বালা লইয়া কহিলেন, আপনি কাহার কন্যা?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উটগুলোর জল খাওয়া শেষ হলে পর সে প্রায় ছয় গ্রাম ওজনের একটা সোনার নথ আর দুই হাতের জন্য একশো বিশ গ্রাম ওজনের দু’টি সোনার বালা বের করে রিবিকাকে দিয়ে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উটগুলোর পানি খাওয়া শেষ হলে পর সে প্রায় ছয় গ্রাম ওজনের একটা সোনার নথ আর দুই হাতের জন্য একশো বিশ গ্রাম ওজনের দু’টি সোনার বালা বের করে রেবেকাকে দিয়ে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উটগুলোর জল পান করা হয়ে গেলে তিনি রেবেকার নাকে বহুমূল্য একটি সোনার নথ এবং দশ শেকেল ওজনের দুটি সোনার বালা হাতে পরিয়ে দিয়ে তাঁকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উটগুলোর জলপান শেষ হলে সে রিবিকাকে একটা 1/4 আউন্স ওজনের সোনার আংটি দিল| তাছাড়া সে এক-একটি 5 আউন্স ওজনের দুখানা সোনার বালাও রিবিকাকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উটেরা জল পান করার পর সেই পুরুষ অর্ধেক শেকল পরিমিত দুই হাতের সোনার নথ এবং দশ তোলা পরিমিত দুই হাতের সোনার বালা নিয়ে বললেন,