Genesis 24:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনুগ্রহ করে আমাকে বলুন, আপনার পিতার বাড়িতে কি আমাদের রাত্রি যাপনের স্থান আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি প্রশ্ন করলেন, “তুমি কার মেয়ে? দয়া করে আমায় বলো তো, তোমার পিতৃগৃহে আমাদের রাত কাটানোর জন্য ঘর আছে কি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, আমাকে বলুন, আপনার পিতার বাটীতে কি আমাদের রাত্রি যাপনের স্থান আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আমাকে বলুন, আপনার পিতার বাটীতে কি আমাদের রাত্রি যাপনের স্থান আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি কার মেয়ে? আপনি কি বলতে পারেন আপনার বাবার বাড়ীতে আমাদের থাকবার জায়গা হবে কি না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি কার মেয়ে? আপনি কি বলতে পারেন আপনার পিতার বাড়ীতে আমাদের থাকবার জায়গা হবে কি না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে বলুন আপনি কার কন্যা? আপনার পিতার বাড়িতে রাত্রি যাপনের জন্য আমাদের স্থান হবে কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি রিবিকাকে জিজ্ঞেস করল, “তোমার পিতা কে? তোমার পিতার গৃহে কি আমার লোকদের রাতে থাকার কোনও ব্যবস্থা হতে পারে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনি কার মেয়ে? অনুরোধ করি, আমাকে বলুন, আপনার বাবার বাড়িতে কি আমাদের রাত কাটানোর জায়গা আছে?”