Genesis 24:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই কন্যা দৌড়ে গিয়ে তাঁর মায়ের বাড়ির লোকদেরকে এসব কথা জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুবতী মেয়েটি দৌড়ে গিয়ে তাঁর মায়ের পরিজনদের এইসব বিষয় জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই কন্যা দৌড়িয়া গিয়া আপন মাতার গৃহের লোকদিগকে এই সকল কথা জানাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই কন্যা দৌড়াইয়া গিয়া আপন মাতার গৃহের লোকদিগকে এই সকল কথা জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রিবিকা কিন্তু দৌড়ে গিয়ে বাড়ীর সবাইকে আর বাড়ীর প্রধান তাঁর মাকে এই কথা জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রেবেকা কিন্তু দৌড়ে গিয়ে বাড়ীর সবাইকে আর বাড়ীর প্রধান তাঁর মাকে এই কথা জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রেবেকা দৌড়ে তাঁর মায়ের কাছে গিয়ে সকলকে এ সব কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রিবিকা ছুটে গিয়ে যা যা ঘটেছে সেসব তার পরিবারের সবাইকে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই মেয়ে দৌড়ে গিয়ে নিজের মায়ের ঘরের লোকদেরকে এই সব কথা জানালেন।