Genesis 24:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর কাছে গিয়ে আমার পুত্রের জন্য কন্যা এনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি আমার পিতৃপরিজনদের এবং আমার নিজের গোত্রভুক্ত লোকজনের কাছে যাবে, ও আমার ছেলের জন্য এক স্ত্রী নিয়ে আসবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর নিকটে গিয়া আমার পুত্রের জন্য কন্যা আনিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর নিকটে গিয়া আমার পুত্রের জন্য কন্যা আনিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে যেন আমি তাঁর বাবার বাড়ীতে গিয়ে তাঁর বংশের লোকদের মধ্য থেকেই একটি মেয়েকে তাঁর ছেলের জন্য বেছে নিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে যেন আমি তাঁর পিতার বাড়ীতে গিয়ে তাঁর বংশের লোকদের মধ্য থেকেই একটি মেয়েকে তাঁর ছেলের জন্য বেছে নিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার পৈতৃক বাসভূমিতে গিয়ে আমার জ্ঞাতিবর্গের কাছ থেকে কোন একটি কন্যাকে আমার পুত্রের জন্য নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তুমি শপথ করো যে তুমি আমার পিতার দেশে যাবে| আমার আত্মীয়স্বজনদের কাছে যাও এবং আমার পুত্রের জন্যে একজন পাত্রী নির্বাচন করো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার বাবার বংশের ও আমার আত্মীয়ের কাছে গিয়ে আমার ছেলের জন্য মেয়ে এন।”