Genesis 24:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ আমি ঐ কূপের কাছে উপস্থিত হয়ে বললাম, হে মাবুদ, আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্, তুমি যদি আমার এই যাত্রা সফল করো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আজ যখন আমি জলের উৎসের কাছে এলাম, তখন আমি বললাম, ‘হে সদাপ্রভু, আমার প্রভু অব্রাহামের ঈশ্বর, যদি তোমার ইচ্ছা হয়, তবে দয়া করে তুমি আমার এই যাত্রা সফল করো, যে যাত্রায় আমি বের হয়ে এসেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য আমি ঐ কূপের নিকটে উপস্থিত হইলাম, আর বলিলাম, হে সদাপ্রভো, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর, তবে দেখ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য আমি ঐ কূপের নিকটে উপস্থিত হইলাম, আর বলিলাম, হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য আমি আজ ঐ কূয়াটার কাছে এসে মনে মনে প্রার্থনা করে বললাম, ‘হে সদাপ্রভু, আমার মনিব অব্রাহামের ঈশ্বর, দয়া করে তুমি আমার এই যাত্রা সফল কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আমি আজ ঐ কূয়াটার কাছে এসে মনে মনে মুনাজাত করে বললাম, ‘হে মাবুদ, আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্, দয়া করে তুমি আমার এই যাত্রা সফল কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমি ঐ কূপের কাছে উপস্থিত প্রভু পরমেশ্বরের কাছে এই প্রার্থনা নিবেদন করলাম, হে প্রভু পরমেশ্বর আমার মনিব অব্রাহামের আরাধ্য ঈশ্বর, আমার এই যাত্রা তুমি সফল কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আজ আমি এই কূপের পাড়ে এসে প্রার্থনা করলাম, ‘প্রভু, আপনি আমার মনিব অব্রাহামের ঈশ্বর, দয়া করে আমার এই যাত্রাকে সফল করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আজ আমি ঐ কূপের কাছে পৌছালাম, আর বললাম, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর,