Genesis 24:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যদি বলেন, আপনিও পান করুন এবং আপনার উটগুলোর জন্যও আমি পানি তুলে দেব; তবে তিনি সেই কন্যা হোন, যাঁকে মাবুদ আমার মালিকের পুত্রের জন্য মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সে যদি আমাকে বলে, “পান করুন, এবং আমি আপনার উটগুলির জন্যও জল তুলে দেব,” তবে সেই যেন এমন একজন হয়, যাকে সদাপ্রভু আমার প্রভুর ছেলের জন্য মনোনীত করে রেখেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যদি বলেন, তুমিও পান কর, এবং তোমার উষ্ট্রদের জন্যও আমি জল তুলিয়া দিব; তবে তিনি সেই কন্যা হউন, যাঁহাকে সদাপ্রভু আমার কর্ত্তার পুত্রের জন্য নিরূপণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যদি বলেন, আপনিও পান করুন, এবং আপনার উষ্ট্রদের জন্যও আমি জল তুলিয়া দিব; তবে তিনি সেই কন্যা হউন, যাঁহাকে সদাপ্রভু আমার কর্তার পুত্রের জন্য নিরূপণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যদি সে আমাকে বলে যে, সে আমাকে জল খাওয়াবে আর আমার উটগুলোর জন্যও জল তুলে দেবে, তবে সে-ই যেন আমার মনিবের ছেলের জন্য তোমার বেছে রাখা মেয়ে হয়।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে যদি সে আমাকে বলে যে, সে আমাকে পানি খাওয়াবে আর আমার উটগুলোর জন্যও পানি তুলে দেবে, তবে সে-ই যেন আমার মালিকের ছেলের জন্য তোমার বেছে রাখা মেয়ে হয়।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যদি বলেন, পান কর, তোমার উটগুলোকেও পান করাবার জন্য আমি জল তুলে দেব, তাহলে তিনিই যেন হন আমার মনিবের ঈশ্বর নির্দিষ্ট পুত্রবধূ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে উপযুক্ত পাত্রী একটা বিশেষভাবে উত্তর দেবে| সে বলবে, “এই জল আপনি পান করুন আর আপনার উটগুলোকেও আমি জল পান করতে দেব|” যে মেয়ে এইভাবে উত্তর দেবে, আমি জানব, সে-ই আমার মনিবের পুত্রের জন্য উপযুক্ত পাত্রী হবে যাকে প্রভু নির্বাচন করেছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যদি বলেন, “তুমিও পান কর এবং তোমার উটেদের জন্যও আমি জল তুলে দেব; তবে তিনি সেই মেয়ে হোন, যাঁকে সদাপ্রভু আমার কর্তার ছেলের জন্য মনোনীত করেছেন।”