Genesis 24:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কার কন্যা? তিনি বললেন, আমি বথূয়েলের কন্যা, তিনি নাহোরের পুত্র, যাঁকে মিল্কা তাঁর জন্য প্রসব করেছিলেন। তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কার মেয়ে?’ “সে বলল, ‘আমি সেই বথূয়েলের মেয়ে, যিনি নাহোরের ছেলে, ও যাঁকে মিল্কা নাহোরের জন্য জন্ম দিয়েছিলেন।’ “তখন আমি তার নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কাহার কন্যা? তিনি উত্তর করিলেন, আমি বথূয়েলের কন্যা, তিনি নাহোরের পুত্র, যাঁহাকে মিল্কা তাঁহার জন্য প্রসব করিয়াছিলেন। তখন আমি তাঁহার নাকে নথ ও হাতে বালা পরাইয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কাহার কন্যা? তিনি উত্তরে কহিলেন, আমি বথূয়েলের কন্যা, তিনি নাহোরের পুত্র, যাঁহাকে মিল্কা তাঁহার জন্য প্রসব করিয়াছিলেন। তখন আমি তাঁহার নাকে নথ ও হাতে বালা পরাইয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি কার মেয়ে? ’ “তিনি বললেন, ‘আমি নাহোর ও মিল্কার ছেলে বথূয়েলের মেয়ে।’ “এই কথা শুনে আমি তাঁর নাকে নথ ও দুই হাতে বালা পরিয়ে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি কার মেয়ে?’ “তিনি বললেন, ‘আমি নাহুর ও মিল্কার ছেলে বথূয়েলের মেয়ে।’ “এই কথা শুনে আমি তাঁর নাকে নথ ও দুই হাতে বালা পরিয়ে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কার কন্যা! তিনি বললেন, আমি নাহোর ও মিলকার পুত্র, বথুয়েলের কন্যা। তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘তোমার পিতা কে?’ সে বলল, ‘বথুযেল আমার পিতা| তিনি মিল্কা ও নাহোরের পুত্র|’ তখন আমি তাকে আংটি আর বালা জোড়া দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “আপনি কার মেয়ে?” তিনি উত্তর করলেন, “আমি বথূয়েলের মেয়ে, তিনি নাহোরের ছেলে, যাঁকে মিল্কা তাঁর জন্য জন্ম দিয়েছিলেন।” তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।