Genesis 24:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মস্তক নত করে মাবুদের উদ্দেশ্যে সেজ্‌দা করলাম এবং যিনি আমার মালিকের পুত্রের জন্য তাঁর ভাইয়ের কন্যাকে গ্রহণ করার জন্য আমাকে সঠিক পথে আনলেন, আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্‌ সেই মাবুদের প্রশংসা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমি নতমস্তকে সদাপ্রভুর আরাধনা করলাম। আমি আমার প্রভু অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর প্রশংসা করলাম, যিনি সঠিক পথে আমাকে পরিচালিত করলেন, যেন আমার প্রভুর ছেলের জন্য তাঁর ভাইয়ের নাতনীকে আমি খুঁজে পাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত করিলাম, এবং যিনি আমার কর্ত্তার পুত্রের জন্য তাঁহার ভ্রাতৃকন্যা গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর ধন্যবাদ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মস্তক নত করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত করিলাম, এবং যিনি আমার কর্তার পুত্রের জন্য তাঁহার ভ্রাতৃকন্যা গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর ধন্যবাদ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে আমার অন্তরের ভক্তি জানালাম। আমি আমার মনিব অব্রাহামের ঈশ্বর সদাপ্রভুকে ধন্যবাদ দিলাম, কারণ তিনিই আমাকে ঠিক পথে চালিয়ে এনেছেন যাতে আমি আমার মনিবের ভাইয়ের ছেলের মেয়েকে তাঁর ছেলের জন্য নিয়ে যেতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি মাবুদকে সেজদা করলাম। মাবুদ, যিনি আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্‌, আমি তাঁর শুকরিয়া আদায় করলাম, কারণ তিনিই আমাকে ঠিক পথে চালিয়ে এনেছেন যাতে আমি আমার মালিকের ভাইয়ের ছেলের মেয়েকে তাঁর ছেলের জন্য নিয়ে যেতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মাথা নত করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণতি জানালাম, যিনি আমার মনিবের পুত্রের জন্য তাঁর জ্ঞাতি কন্যাকে গ্রহণ করার উদ্দেশ্যে আমাকে সঠিক পথে পরিচালনা করেছেন, আমার মনিব অব্রাহামের আরাধ্য ঈশ্বর সেই প্রভু পরমেশ্বরকে কৃতজ্ঞতা জানালাম
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রণিপাত করে আমি প্রভুকে ধন্যবাদ জানালাম| আমি প্রভুকে আমার মনিব অব্রাহামের ঈশ্বরকে প্রশংসা করলাম| আমায় সোজা আমার মনিবের ভাইয়ের নাতনির কাছে পৌঁছে দেওয়ার জন্যে ধন্যবাদ জানাই প্রভুকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলাম এবং যিনি আমার কর্তার ছেলের জন্য তাঁর ভাইয়ের মেয়ে গ্রহণের জন্য আমাকে প্রকৃত পথে আনলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুকে ধন্যবাদ করলাম।