Genesis 24:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আপনারা যদি এখন আমার মালিকের সঙ্গে দয়া ও সত্য ব্যবহার করতে সম্মত হন, তা বলুন; আর যদি না হন, তাও বলুন; তাতে আমি অন্য কোথাও চেষ্টা করতে পারবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আপনারা যদি আমার প্রভুর প্রতি দয়া ও বিশ্বস্ততা দেখাতে চান, তবে বলুন; আর যদি তা না চান, তাও বলুন, যেন আমি জানতে পারি কোন দিকে আমাকে ফিরতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আপনারা যদি এখন আমার কর্ত্তার সহিত দয়া ও সত্য ব্যবহার করিতে সম্মত হন, তাহা বলুন; আর যদি না হন, তাহাও বলুন; তাহাতে আমি দক্ষিণে কিম্বা বামে ফিরিতে পারিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আপনারা যদি এখন আমার কর্তার সহিত দয়া ও সত্য ব্যবহার করিতে সম্মত হন, তাহা বলুন; আর যদি না হন, তাহাও বলুন; তাহাতে আমি দক্ষিণে কিম্বা বামে ফিরিতে পারিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনারা আমার মনিবের প্রতি বিশ্বস্তভাবে কর্তব্য করবেন কি না তা আমাকে বলুন। যদি তা না করেন তবে আমাকে তা-ও জানিয়ে দিন যাতে আমি অন্য কোথাও যেতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনারা আমার মালিকের প্রতি বিশ্বস্তভাবে কর্তব্য করবেন কি না তা আমাকে বলুন। যদি তা না করেন তবে আমাকে তা-ও জানিয়ে দিন যাতে আমি অন্য কোথাও যেতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আপনারা যদি আমার মনিবের প্রতি দায়িত্ব পালন করতে চান তাহলে বলুন। আর যদি না চান তবে তাও বলুন, তাহলে আমি অন্যত্র চেষ্টা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমায় বলুন, আপনি কি আমার মনিবের প্রতি সদয় এবং বিশ্বস্ত হয়ে তাঁকে আপনার কন্যাটিকে দেবেন? না কি গররাজী হবেন? আপনি খুলে বলুন যাতে আমি কি করব, না করব ঠিক করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আপনারা যদি এখন আমার কর্তার সঙ্গে দয়া ও সত্য ব্যবহার করতে রাজি হন, তা বলুন; আর যদি না হন, তাও বলুন; তাতে আমি ডান দিকে কিম্বা বাম দিকে ফিরতে পারব।