Genesis 24:50 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লাবন ও বথূয়েল জবাবে বললেন, মাবুদ থেকে এই ঘটনা হল, আমরা ভাল-মন্দ কিছুই বলতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাবন ও বথূয়েল উত্তর দিলেন, “সদাপ্রভুর দিক থেকেই এই ঘটনাটি ঘটেছে; এই ব্যাপারে আমরা আপনাকে ভালোমন্দ কিছুই বলতে পারব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লাবন ও বথূয়েল উত্তর করিলেন, কহিলেন, সদাপ্রভু হইতে এই ঘটনা হইল, আমরা ভাল মন্দ কিছুই বলিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লাবন ও বথূয়েল উত্তর করিলেন, কহিলেন, সদাপ্রভু হইতে এই ঘটনা হইল, আমরা ভাল-মন্দ কিছুই বলিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লাবন ও বথূয়েল বললেন, “ব্যাপারটা তবে সদাপ্রভু থেকেই হয়েছে। কাজেই এতে আপনাকে আমাদের হ্যাঁ বা না বলবার কিছুই নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লাবন ও বথূয়েল বললেন, “ব্যাপারটা তবে মাবুদ থেকেই হয়েছে। কাজেই এতে আপনাকে আমাদের হ্যাঁ বা না বলবার কিছুই নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন লাবণ ও বথুয়েল বললেন, প্রভু পরমেশ্বরই এই বিষয় নিরূপণ করেছেন, এ সম্পর্কে আমাদের কিছুই বলার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লাবন এবং বথুয়েল উত্তর দিলেন, “আমরা দেখতে পাচ্ছি, সবই প্রভুর ইচ্ছা অনুসারে হচ্ছে| সুতরাং তোমাকে আমরা এটি বদলাবার জন্য কিছুই বলতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লাবন ও বথুয়েল উত্তর করলেন, বললেন, “সদাপ্রভু থেকে এই ঘটনা হল, আমরা ভাল মন্দ কিছুই বলতে পারি না।