Genesis 24:51 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ দেখুন, রেবেকা আপনার সামনেই আছে; ওকে নিয়ে প্রস্থান করুন; এই আপনার মালিকের পুত্রের স্ত্রী হোক, যেমন মাবুদ বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রিবিকা এখানেই আছে; তাকে নিয়ে চলে যান, আর সে আপনার প্রভুর ছেলের স্ত্রী হয়ে যাক, যেমনটি সদাপ্রভু নির্দেশ দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ দেখুন, রিবিকা আপনার সম্মুখে আছে; উহাকে লইয়া প্রস্থান করুন; এ আপনার কর্ত্তার পুত্রের ভার্য্যা হউক, যেমন সদাপ্রভু বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দেখুন, রিবিকা আপনার সম্মুখে আছে; উহাকে লইয়া প্রস্থান করুন; এ আপনার কর্তার পুত্রের স্ত্রী হউক, যেমন সদাপ্রভু বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রিবিকা তো এখানেই রয়েছে; ওকে আপনি নিয়ে যান। সদাপ্রভুর কথামতই আপনার মনিবের ছেলের সংগে তার বিয়ে হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রেবেকা তো এখানেই রয়েছে; ওকে আপনি নিয়ে যান। মাবুদের কথামতই আপনার মালিকের ছেলের সংগে তার বিয়ে হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রেবেকাকে আপনি নিয়ে যেতে পারেন। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সে আপনার মনিবের পুত্রবধূ হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই রিবিকাকে দিলাম| ওকে নিয়ে যাও| ওর সঙ্গে তোমার মনিবের পুত্রের বিয়ে দাও| প্রভুর এটাই ইচ্ছা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দেখুন, রিবিকা আপনার সামনে আছে; ওকে নিয়ে চলে যান; এ আপনার কর্তার ছেলের স্ত্রী হোক, যেমন সদাপ্রভু বলেছেন।”