Genesis 24:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের কথা শুনে ইব্রাহিমের গোলাম মাবুদের উদ্দেশে ভূমিতে সেজ্দা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যা বললেন, অব্রাহামের দাস যখন তা শুনলেন, তখন তিনি সদাপ্রভুর সামনে মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের কথা শুনিবামাত্র অব্রাহামের দাস সদাপ্রভুর উদ্দেশে ভূমিতে প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের কথা শুনিবামাত্র অব্রাহামের দাস সদাপ্রভুর উদ্দেশে ভূমিতে প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের দাস এই কথা শুনে মাটিতে উবুড় হয়ে সদাপ্রভুকে তার অন্তরের ভক্তি জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের গোলাম এই কথা শুনে মাবুদকে সেজদা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের কথা শুনে অব্রাহামের কর্মচারী ভূমিতে প্রণত হয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণিপাত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন অব্রাহামের ভৃত্য একথা শুনল সে প্রভুর সামনে ভূমিতে প্রণিপাত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের কথা শোনামাত্র অব্রামের দাস সদাপ্রভুর উদ্দেশ্যে মাটিতে নত হলেন।