Genesis 24:53 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই গোলাম রূপার ও সোনার অলংকার ও কাপড় বের করে রেবেকাকে দিলেন এবং তাঁর ভাই ও মাকে বহুমূল্য দ্রব্য দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই দাস সোনা ও রুপোর গয়না এবং বিভিন্ন ধরনের পোশাক-পরিচ্ছদ বের করে সেগুলি রিবিকাকে দিলেন; তিনি তাঁর দাদা ও মাকেও মূল্যবান উপহারসামগ্রী দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই দাস রৌপ্যের ও সুবর্ণের আভরণ ও বস্ত্র বাহির করিয়া রিবিকাকে দিলেন, এবং তাঁহার ভ্রাতাকে ও মাতাকে বহুমূল্য দ্রব্য দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দাস রৌপ্যের ও সুবর্ণের আভরণ ও বস্ত্র বাহির করিয়া রিবিকাকে দিলেন, এবং তাঁহার ভ্রাতাকে ও মাতাকে বহুমূল্য দ্রব্য দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে সোনা ও রূপার গহনা এবং কাপড়-চোপড় বের করে রিবিকাকে দিল, আর রিবিকার ভাই এবং মাকেও অনেক দামী দামী জিনিস দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে সোনা ও রূপার গহনা এবং কাপড়-চোপড় বের করে রেবেকাকে দিল, আর রেবেকার ভাই এবং মাকেও অনেক দামী দামী জিনিস দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সোনা ও রূপোর অলঙ্কাকারাদি ও পোষাক পরিচ্ছদ এনে রেবেকাকে দিলেন। তাঁর ভাই ও মাকেও তিনি বহুমূল্য উপহার সামগ্রী দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সে যেসব উপহার সামগ্রী এনেছিল সেসব রিবিকাকে দিল| সে তাকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় এবং সোনা ও রূপার নানা অলঙ্কার দিল| তার ভাই এবং মাকেও দিল বহু রকম মূল্যবান সামগ্রী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই দাস রূপার সোনার গয়না ও বস্ত্র বের করে রিবিকাকে দিলেন এবং তাঁর ভাইকে ও মাকে বহুমূল্য দ্রব্য দিলেন।