Genesis 24:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ও তাঁর সঙ্গীরা ভোজন পান করে সেখানে রাত্রিবাস করলেন; পরে তাঁরা প্রাতঃকালে উঠলে তিনি বললেন, আমার মালিকের কাছে যেতে আমাকে বিদায় দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি এবং তাঁর সঙ্গে থাকা লোকজন ভোজনপান করলেন এবং সেখানেই রাত কাটালেন। পরদিন সকালে ওঠার পর তিনি বললেন, “আমার প্রভুর কাছে যাওয়ার জন্য আমায় বিদায় দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ও তাঁহার সঙ্গিগণ ভোজন পান করিয়া তথায় রাত্রিবাস করিলেন; পরে তাঁহারা প্রাতঃকালে উঠিলে তিনি কহিলেন, আমার কর্ত্তার নিকটে যাইতে আমাকে বিদায় করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ও তাঁহার সঙ্গিগণ ভোজন পান করিয়া তথায় রাত্রিবাস করিলেন; পরে তাঁহারা প্রাতঃকালে উঠিলে তিনি কহিলেন, আমার কর্তার নিকটে যাইতে আমাকে বিদায় করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সে ও তার সংগের লোকেরা খাওয়া-দাওয়া করে রাতটা সেখানেই কাটাল। পরদিন তারা যখন ভোরে ঘুম থেকে উঠল তখন সেই দাস বলল, “এবার আমাকে বিদায় দিন যাতে আমি আমার মনিবের কাছে ফিরে যেতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সে ও তার সংগের লোকেরা খাওয়া-দাওয়া করে রাতটা সেখানেই কাটাল। পরদিন তারা যখন খুব ভোরে ঘুম থেকে উঠল তখন সেই গোলাম বলল, “এবার আমাকে বিদায় দিন যাতে আমি আমার মালিকের কাছে ফিরে যেতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি ও তাঁর সঙ্গের লোকজন খাওয়াদাওয়া করে সেখানে রাত্রি যাপন করলেন। ভোর বেলায় তাঁরা সকলে উঠলে তিনি বললেন, এবার আমার মনিবের কাছে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা খাওয়াদাওয়া সেরে সেখানে রাত্রিযাপন করল| পরদিন খুব সকালে উঠে তারা বলল, “এখন আমার মনিবের কাছে আমাদের ফিরে যেতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ও তাঁর সাথীরা ভোজন পান করে সেখানে রাত কাটালেন; পরে তাঁরা সকালে উঠলে তিনি বললেন, “আমার কর্তার কাছে আমাকে যেতে দিন।”