Genesis 24:59 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা তাঁদের বোন রেবেকা ও তাঁর ধাত্রীকে এবং ইব্রাহিমের গোলামকে ও তাঁর লোকদেরকে বিদায় দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা তাঁদের বোন রিবিকাকে ও তাঁর ধাত্রীকে এবং অব্রাহামের দাস ও তাঁর লোকজনকে বিদায় জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা আপনাদের ভগিনী রিবিকাকে ও তাঁহার ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাঁহার লোকদিগকে বিদায় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা আপনাদের ভগিনী রিবিকাকে ও তাঁহার ধাত্রীকে, এবং অব্রাহামের দাসকে ও তাঁহার লোকদিগকে বিদায় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর ভাইয়েরা অব্রাহামের দাস ও তার লোকদের সংগে তাঁদের বোন ও তাঁর ধাইমাকে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর ভাইয়েরা ইব্রাহিমের গোলাম ও তার লোকদের সংগে তাঁদের বোন ও তাঁর ধাইমাকে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁরা তাঁদের বোন রেবেকা, তাঁর ধাত্রী, অব্রাহামের কর্মচারী এবং তাঁর সঙ্গের লোকজনকে বিদায় দিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তাঁরা অব্রাহামের ভৃত্য ও তার লোকজনের সঙ্গে রিবিকাকে যেতে দিলেন| রিবিকাকে ছোটবেলা থেকে যে দাসী মানুষ করেছে সে-ও তাদের সঙ্গে চলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁরা নিজেদের বোন রিবিকার কাছে ও তাঁর ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাঁর লোকদেরকে বিদায় করলেন।