Genesis 24:60 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রেবেকাকে দোয়া করে বললেন, তুমি আমাদের বোন, হাজার হাজার ও লক্ষ লক্ষ সন্তানের মা হও; তোমার বংশ তার দুশমনদের নগর অধিকার করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাঁরা রিবিকাকে আশীর্বাদ করে তাঁকে বললেন, “হে আমাদের বোন, তুমি বৃদ্ধি পাও হাজার হাজার গুণ; তোমার সন্তানসন্ততি অধিকার করুক তাদের শত্রুদের নগরগুলি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রিবিকাকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, তুমি আমাদের ভগিনী, সহস্র সহস্র অযুতের জননী হও; তোমার বংশ আপন শত্রুগণের পুরদ্বার অধিকার করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রিবিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, তুমি আমাদের ভগিনী, সহস্র সহস্র অযুতের জননী হও; তোমার বংশ আপন শত্রুগণের পুরদ্বার অধিকার করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা রিবিকাকে আশীর্বাদ করে বললেন, “বোন, তুমি অসংখ্য সন্তানের মা হও। তোমার সন্তানেরা যেন শত্রুদের সমস্ত শহর জয় করে নিতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা রেবেকাকে দোয়া করে বললেন, “বোন, তুমি অসংখ্য সন্তানের মা হও। তোমার সন্তানেরা যেন শত্রুদের সমস্ত শহর জয় করে নিতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর রেবেকাকে আশীর্বাদ করে বললেন, বোন, তুমি সহস্র সন্তানের মাতা হও, তোমার বংশধরেরা তাদের শত্রুদের নগর অধিকার করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন রিবিকা যাত্রা শুরু করল তাঁরা তাকে বললেন, “আমাদের বোন, তুমি হও লক্ষ লক্ষ জনের জননী| তোমার উত্তরপুরুষগণ শত্রুদের পরাজিত করে দখল করুক তাদের নগরগুলি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রিবিকাকে আশীর্বাদ করে বললেন, “তুমি আমাদের বোন, হাজার হাজার অযুতের মা হও; তোমার বংশ নিজের শত্রুর পুরদ্বার অধিকার করুক।”