Genesis 24:65 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে ক্ষেতের মধ্য দিয়ে আসছেন, উনি কে? গোলাম বললেন, উনি আমার মালিক। তখন রেবেকা চাদর নিয়ে নিজেকে আচ্ছাদন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দাসকে জিজ্ঞাসা করলেন, “ক্ষেত থেকে যিনি আমাদের সাথে দেখা করতে এগিয়ে আসছেন, তিনি কে?” “তিনি আমার প্রভু,” সেই দাস উত্তর দিলেন। অতএব রিবিকা তাঁর ঘোমটা টেনে এনে নিজের মুখ ঢাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উষ্ট্র হইতে নামিয়া সেই দাসকে জিজ্ঞাসা করিলেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্য দিয়া আসিতেছেন, ঐ পুরুষ কে? দাস কহিলেন, উনি আমার কর্ত্তা। তখন রিবিকা আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্য দিয়া আসিতেছেন, ঐ পুরুষ কে? দাস কহিলেন, উনি আমার কর্তা। তখন রিবিকা আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেই দাসকে জিজ্ঞাসা করলেন, “ঐ যে লোকটি মাঠের মধ্য দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন উনি কে?” উত্তরে সেই দাস বলল, “উনিই তো আমার মনিব।” এই কথা শুনে রিবিকা চাদর দিয়ে নিজেকে ঢাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেই গোলামকে জিজ্ঞাসা করলেন, “ঐ যে লোকটি মাঠের মধ্য দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন উনি কে?” জবাবে সেই গোলাম বলল, “উনিই তো আমার মালিক।” এই কথা শুনে রেবেকা চাদর দিয়ে নিজেকে ঢাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সেই কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, মাঠ পেরিয়ে আমাদের দিকে যে ব্যক্তি এগিয়ে আসছেন, তিনি কে? সেই কর্মচারী বলল, উনিই আমার মনিব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যকে জিজ্ঞেস করল, “কে ঐ তরুণ মাঠের মধ্যে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে?” ভৃত্য উত্তর দিল, “ঐ আমার মনিবের পুত্র|” শুনে রিবিকা ওড়না দিয়ে তার মুখ ঢাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দাসকে জিজ্ঞাসা করলেন, “আমাদের সঙ্গে দেখা করতে ক্ষেত্রের মধ্য দিয়ে আসছেন, ঐ লোকটি কে?” দাস বললেন, “উনি আমার কর্তা” তখন রিবিকা ঘোমটা দিয়ে নিজেকে ঢাকলেন।