Genesis 24:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই গোলাম তাঁর মালিক ইব্রাহিমের ঊরুর নিচে হাত দিয়ে সেই বিষয়ে কসম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই দাস তাঁর প্রভু অব্রাহামের ঊরুর তলায় হাত রেখে এই বিষয়ে তাঁর কাছে শপথ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই দাস আপন প্রভু অব্রাহামের জঙ্ঘার নীচে হস্ত দিয়া তদ্বিষয়ে দিব্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই দাস তাঁহার প্রভু অব্রাহামের জঙ্ঘার নিচে হস্ত দিয়া তদ্বিষয়ে দিব্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই দাস তার মনিব অব্রাহামের ঊরুর নীচে হাত রেখে এই ব্যাপারে তাঁর কাছে শপথ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই গোলাম তার মালিক ইব্রাহিমের ঊরুর নীচে হাত রেখে এই ব্যাপারে তাঁর কাছে কসম খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই প্রবীণ কর্মচারী তখন তাঁর মনিব অব্রাহামের ঊরুর নীচে হাত রেখে শপথ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ভৃত্যটি তার মনিবের উরুর নীচে হাত দিয়ে সেই রকমই শপথ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই দাস নিজের প্রভু অব্রাহামের উরুর নীচে হাত দিয়ে সেই বিষয়ে শপথ করলেন।