Genesis 25:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাহিমের ইন্তেকালের পর আল্লাহ্ তাঁর পুত্র ইস্হাককে দোয়া করলেন এবং ইস্হাক বের্-লহয়্-রোয়ীর কাছে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামের মৃত্যুর পর, ঈশ্বর তাঁর সেই ছেলে ইস্হাককে আশীর্বাদ করলেন, যিনি তখন বের-লহয়-রোয়ীর কাছে বসবাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্হাককে আশীর্ব্বাদ করিলেন; এবং ইসহাক বের্-লহয়্-রোয়ীর নিকটে বসতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্হাককে আশীর্বাদ করিলেন; এবং ইস্হাক বের্-লহয়্-রোয়ীর নিকটে বসতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের মৃত্যুর পর তাঁর ছেলে ইস্হাককে ঈশ্বর আশীর্বাদ করলেন। ইস্হাক বের্-লহয়-রোয়ীর কাছে বাস করতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের ইন্তেকালের পর তাঁর ছেলে ইসহাককে আল্লাহ্ দোয়া করলেন। ইসহাক বের্-লহয়-রোয়ীর কাছে বাস করতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহামের মৃত্যুর পর ঈশ্বর তাঁর পুত্র ইস্হাককে আশীর্বাদ করলেন আর ইসহাক বের-লাহয়-রোয়ীর কাছে বসবাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহামের মৃত্যুর পরে ঈশ্বর ইসহাককে আশীর্বাদ করলেন| ইসহাক বের্-লহয়-রোয়ীতে বসবাস করতে থাকলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাহামের মৃত্যু হলে পর ঈশ্বর তাঁর ছেলে ইসহাককে আশীর্বাদ করলেন এবং ইসহাক বের-লহয়-রয়ীর কাছে বাস করলেন।