Genesis 25:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চল্লিশ বছর বয়সে ইস্হাক অরামীয় বথূয়েলের কন্যা অরামীয় লাবনের বোন রেবেকাকে পদ্দন্-অরাম থেকে আনিয়ে বিয়ে করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ইস্হাক চল্লিশ বছর বয়সে সেই রিবিকাকে বিয়ে করলেন, যিনি পদ্দন-আরামের বাসিন্দা অরামীয় বথূয়েলের মেয়ে এবং অরামীয় লাবনের বোন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চল্লিশ বৎসর বয়সে ইস্হাক অরামীয় বথূয়েলের কন্যা অরামীয় লাবনের ভগিনী রিবিকাকে পদ্দন্-অরাম হইতে আনাইয়া বিবাহ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চল্লিশ বৎসর বয়সে ইস্হাক অরামীয় বথূয়েলের কন্যা অরামীয় লাবনের ভগিনী রিবিকাকে পদ্দন্-অরাম হইতে আনাইয়া বিবাহ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্হাক চল্লিশ বছর বয়সে রিবিকাকে বিয়ে করেছিলেন। রিবিকা ছিলেন পদ্দন-অরাম দেশের অরামীয় বথূয়েলের মেয়ে এবং অরামীয় লাবনের বোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক চল্লিশ বছর বয়সে রেবেকাকে বিয়ে করেছিলেন। রেবেকা ছিলেন পদ্দন-ইরাম দেশের সিরীয় বথূয়েলের মেয়ে এবং সিরীয় লাবনের বোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশ বছর বয়সে ইসহাক অরামনিবাসী বথুয়েলের কন্যা ও লাবণের ভগিনী রেবেকাকে পদ্দন-অরাম থেকে আনিয়ে বিবাহ করেছিলেন। বথুয়েল ও লাবণ ছিলেন অরামী জাতির লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ইসহাকের বয়স 40 হল তখন তিনি রিবিকাকে বিয়ে করলেন| রিবিকা ছিলেন পদ্দন্ অরাম অঞ্চলের মেয়ে| তাঁর পিতা বথুযেল এবং অরামীয় লাবন ছিলেন তাঁর ভাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চল্লিশ বছর বয়সে ইসহাক অরামীয় বথূয়েলের মেয়ে অরামীয় লাবনের বোন রিবিকাকে পদ্দন-অরাম থেকে এনে বিয়ে করেন।