Genesis 25:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ তাঁকে বললেন, তোমার জঠরে দু’টি জাতি আছে, ও তোমার উদর থেকে দু’টি বংশ পৃথক হবে; এক বংশ অন্য বংশের চেয়ে বলবান হবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের গোলাম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে, এবং তোমার মধ্য থেকেই দুই বংশ পৃথক হবে; এক বংশ অন্য বংশ থেকে বেশি শক্তিশালী হবে, এবং বড়ো ছেলে ছোটো ছেলের সেবা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে; এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান্ হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে; এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দু’টি ভিন্ন জাতির শুরু হয়েছে, জন্ম থেকেই তারা দু’টি ভিন্ন বংশ হবে। একটির চেয়ে আর একটির শক্তি বেশী হবে, বড়টি তার ছোটটির দাস হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁকে বললেন, “তোমার গর্ভে দু’টি ভিন্ন জাতির শুরু হয়েছে, জন্ম থেকেই তারা দু’টি ভিন্ন বংশ হবে। একটির চেয়ে আর একটির শক্তি বেশী হবে, বড়টি তার ছোটটির গোলাম হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাঁকে বললেন, তোমার গর্ভে রয়েছে দুটি জাতি, তোমার গর্ভজাত এই দুই জাতি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, একজাতি হবে অন্যের চেয়ে শক্তিমান, আর জ্যৈষ্ঠ হবে কনিষ্ঠের দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু উত্তরে বললেন, “তোমার গর্ভের মধ্যে দুটি জাতি আছে| তুমি দুই মহান বংশের শাসকদের জন্ম দেবে| তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে| এক পুত্রের অপেক্ষা অন্য পুত্র শক্তিশালী হবে| ছোট পুত্রের সেবা করবে বড় পুত্র|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে ও তোমার উদর থেকে দুই বংশ আলাদা হবে; এক বংশ অন্য বংশের থেকে শক্তিশালী হবে ও বড় ছোটর দাস হবে।”