Genesis 25:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত ইসের পায়ের গোড়ালি ধরেছিল, আর তার নাম ইয়াকুব (গোড়ালি-ধরা) হল; ইস্হাকের ষাট বছর বয়সে এই যমজ পুত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, তার সেই ভাই বেরিয়ে এল, যার হাত এষৌর গোড়ালি ধরে রেখেছিল; তাই তার নাম দেওয়া হল যাকোব । রিবিকা যখন তাদের জন্ম দেন তখন ইস্হাকের বয়স 60 বছর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত এষৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকোব [পাদগ্রাহী] হইল; ইস্হাকের ষাট বৎসর বয়সে এই যমজ পুত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত এষৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকোব [পাদগ্রাহী] হইল; ইস্হাকের ষাট বৎসর বয়সে এই যমজ পুত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এষৌর পায়ের গোড়ালি-ধরা অবস্থায় তার ভাইয়ের জন্ম হল। এইজন্য তার নাম রাখা হল যাকোব (যার মানে “গোড়ালি-ধরা”)। ইস্হাকের ষাট বছর বয়সে তাঁর স্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইসের পায়ের গোড়ালি-ধরা অবস্থায় তার ভাইয়ের জন্ম হল। এইজন্য তার নাম রাখা হল ইয়াকুব (যার মানে “গোড়ালি-ধরা”)। ইসহাকের ষাট বছর বয়সে তাঁর স্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সর্বাঙ্গ পশমের জামার মত লোমে আবৃত ছিল। তার নাম রাখা হল এষৌ। পরে তার ভাই ভূমিষ্ঠ হল, তার হাত এষৌর পায়ের গোড়ালি ধরে ছিল, তাই তার নাম রাখা হল যাকোব (চরণধারী) । ইস্হাকের ষাট বছর বয়সে এই দুই পুত্রের জন্ম হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপরে যখন দ্বিতীয় সন্তানটির জন্ম হল তখন তার শক্ত মুঠোর মধ্যে এষৌর পায়ের গোড়ালি ধরা ছিল| তাই তার নাম রাখা হল যাকোব| এষৌ এবং যাকোবের জন্মের সময় ইসহাকের বয়স ছিল 60 বছর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত এষৌর পা ধরেছিল, আর তার নাম যাকোব [পাদ্গ্রাহী] হল; ইসহাকের ষাট বছর বয়সে এই যমজ ছেলে হল।