Genesis 25:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিকার করে আনা হরিণের গোশ্‌ত খেতে পছন্দ করতেন বলে ইস্‌হাক ইস্‌কে ভালবাসতেন কিন্তু রেবেকা ইয়াকুবকে ভালবাসতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি শিকার করা পশুর মাংস খেতে পছন্দ করতেন, সেই ইস্‌হাক এষৌকে ভালোবাসতেন, কিন্তু রিবিকা যাকোবকে ভালোবাসতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্‌হাক এষৌকে ভাল বাসিতেন, কেননা তাঁহার মুখে মৃগমাংস ভাল লাগিত; কিন্তু রিবিকা যাকোবকে ভাল বাসিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্‌হাক এষৌকে ভালবাসিতেন, কেননা তাঁহার মুখে মৃগমাংস ভাল লাগিত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিকার করা মাংস খাওয়ার দিকে ইস্‌হাকের একটা ঝোঁক ছিল বলে তিনি এষৌকে বেশী ভালবাসতেন, কিন্তু রিবিকা বেশী ভালবাসতেন যাকোবকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিকার করা গোশ্‌ত খাওয়ার দিকে ইসহাকের একটা ঝোঁক ছিল বলে তিনি ইস্‌কে খুব ভালবাসতেন, কিন্তু রেবেকা ইয়াকুবকে খুব ভালবাসতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক এষৌকে বেশি ভালবাসতেন কারণ তাঁর শিকার করে আনা পশুর মাংস তিনি খেতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক এষৌকে ভালবাসতেন| এষৌর শিকার করা পশুর মাংস খেতে তিনি ভালবাসতেন| কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইসহাক এষৌকে ভালবাসতেন, কারণ তাঁর মুখে শিকার করা মাংস ভাল লাগত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন।