Genesis 25:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন ইয়াকুব ডাল রান্না করেছেন, এমন সময়ে ইস্ ক্লান্ত হয়ে মরুপ্রান্তর থেকে এসে ইয়াকুবকে বললেন, আমি ক্লান্ত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একবার যাকোব যখন খানিকটা ঝোল-তরকারী রান্না করছিলেন, এষৌ তখন মাঠ থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা যাকোব দাইল পাক করিয়াছেন, এমন সময়ে এষৌ ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকোবকে কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদিন যাকোব ডাল পাক করিয়াছেন, এমন সময়ে এষৌ ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকোবকে কহিলেন, আমি ক্লান্ত হইয়াছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যাকোব ডাল রান্না করছেন, এমন সময় এষৌ মাঠ থেকে ফিরে আসলেন। তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ইয়াকুব ডাল রান্না করছেন, এমন সময় ইস্ মাঠ থেকে ফিরে আসলেন। তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রেবেকা ভালবাসতেন যাকোবকে। একদিন যাকোব ডাল রান্না করছিলেন, এমন সময়ে এষৌ প্রান্তর থেকে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে ফিরলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবার এষৌ শিকার থেকে ফিরে এল| ক্ষুধায় সে ছিল ক্লান্ত ও দুর্বল| তখন যাকোব এক হাঁড়ি শিম সেদ্ধ করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একবার যাকোব ঝোল রান্না করেছেন, এমন দিন এষৌ ক্লান্ত হয়ে মরুভূমি থেকে এসে