Genesis 25:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব ইস্‌কে রুটি ও মসুড়ের রান্না করা ডাল দিলেন এবং তিনি ভোজন পান করলেন, পরে উঠে চলে গেলেন। এভাবে ইস্‌ তাঁর জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যাকোব এষৌকে কয়েকটি রুটি ও মশুরি দিয়ে তৈরি কিছুটা ঝোল-তরকারী দিলেন। তিনি ভোজনপান করলেন, ও পরে উঠে চলে গেলেন। অতএব এষৌ তাঁর জ্যেষ্ঠাধিকার হেয় জ্ঞান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব এষৌকে রুটী ও মসূরের রান্ধা দাইল দিলেন; এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এষৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব এষৌকে রুটি ও মসূরের রান্না করা ডাল দিলেন; এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এষৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব এর পর এষৌকে রুটি ও ডাল খেতে দিলেন, আর এষৌ খাওয়া-দাওয়া শেষ করে উঠে চলে গেলেন। এইভাবে এষৌ তাঁর বড় ছেলে হওয়ার অধিকারকে কোন দামই দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব এর পর ইস্‌কে রুটি ও ডাল খেতে দিলেন, আর ইস্‌ খাওয়া-দাওয়া শেষ করে উঠে চলে গেলেন। এইভাবে ইস্‌ তাঁর বড় ছেলে হওয়ার অধিকারকে কোন দামই দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তখন এষৌকে রুটি ও মসুর ডাল খেতে দিলেন। খাওয়াদাওয়া সেরে এষৌ চলে গেলেন। এইভাবেই এষৌ তাঁর উত্তরাধিকার অবহেলা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাকোব এষৌকে রুটি ও খাবার দিল| এষৌ খেয়েদেয়ে পরিতৃপ্ত হয়ে চলে গেল| সুতরাং এষৌ প্রমাণ করল যে বড় পুত্রের অধিকার নিয়ে তার কোনও মাথাব্যথা নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব এষৌকে রুটি ও মসুরের রান্না ডাল দিলেন। তিনি ভোজন পান করলেন, পরে উঠে চলে গেলেন। এই ভাবে এষৌ নিজের বড় হওয়ার অধিকার তুচ্ছ করলেন।