Genesis 26:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগে ইব্রাহিমের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তারপর দেশে আর একটি দুর্ভিক্ষ উপস্থিত হল। তখন ইস্হাক গরারে ফিলিস্তিনীদের বাদশাহ্ আবিমালেকের কাছে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে দেশে এক দুর্ভিক্ষ হল—যা অব্রাহামের সময়কালে হওয়া সাবেক দুর্ভিক্ষের অতিরিক্ত—এবং ইস্হাক গরারে ফিলিস্তিনীদের রাজা অবীমেলকের কাছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বে অব্রাহামের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইস্হাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বে অব্রাহামের সময়ে যে দুর্ভিক্ষ হয়, তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইস্হাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের নিকটে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের সময়ের মত এবারও দেশে একটা দুর্ভিক্ষ দেখা দিল। সেইজন্য ইস্হাক গরার শহরে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের সময়ের মত এবারও দেশে একটা দুর্ভিক্ষ দেখা দিল। সেইজন্য ইসহাক গরার শহরে ফিলিস্তিনীদের বাদশাহ্ আবিমালেকের কাছে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতে অব্রাহামের সময়ে দেশে যে রকম দুর্ভিক্ষ হয়েছিল আবার তেমনি এক দুর্ভিক্ষ দেখা দিল। ইস্হাক তখন ফিলিস্তিনী নৃপতি অবিমেলকের কাছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবার দুর্ভিক্ষ হল| অব্রাহামের সময় যেমন হয়েছিল এই দুর্ভিক্ষটা তেমনই ছিল| তখন ইসহাক পলেষ্টীয়দের অবীমেলকের সঙ্গে দেখা করার জন্য গরারে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগে অব্রামের দিনের যে দূর্ভিক্ষ হয়, তাছাড়া দেশে আর এক দূর্ভিক্ষ দেখা দিল। তখন ইসহাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে গেলেন।