Genesis 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আবিমালেক বললেন, আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? যে কোন লোক আপনার স্ত্রীর সঙ্গে অনায়াসে শয়ন করতে পারতো; তা হলে আপনি আমাদেরকে দোষী করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবীমেলক বললেন, “আপনি আমাদের প্রতি এ কী ব্যবহার করলেন? যে কোনো লোক অনায়াসে আপনার স্ত্রীর সঙ্গে শুয়ে পড়তে পারত, আর আপনি আমাদের উপর দোষ চাপিয়ে দিতেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবীমেলক কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? কোন লোক আপনার ভার্য্যার সহিত অনায়াসে শয়ন করিতে পারিত; তাহা হইলে আপনি আমাদিগকে দোষগ্রস্ত করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবীমেলক কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? কোন লোক আপনার স্ত্রীর সহিত অনায়াসে শয়ন করিতে পারিত; তাহা হইলে আপনি আমাদিগকে দোষগ্রস্ত করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক বললেন, “কিন্তু আমাদের সংগে আপনি এ কি ব্যবহার করলেন? যে কোন লোক তো আপনার স্ত্রীকে তার শোবার সংগিনী করতে পারত। এতে আপনি পাপের দায়ে আমাদের দায়ী করতেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক বললেন, “কিন্তু আমাদের সংগে আপনি এ কি ব্যবহার করলেন? যে কোন লোক তো আপনার স্ত্রীকে তার সহবাসের সংগিনী করতে পারত। এতে আপনি গুনাহের দায়ে আমাদের দায়ী করতেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক বললেন, আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? যে কোন লোক অনায়াসে আপনার স্ত্রীকে শয্যাসঙ্গিনী করতে পারত আর তার ফলে আপনার জন্যই আমাদের উপর অপরাধের বোঝা চাপত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক বললেন, “আমাদের প্রতি অত্যন্ত অন্যায় অবিচার করেছ| আমাদের মধ্যে কেউ যদি তোমার স্ত্রীকে শয্যাসঙ্গিনী করতো তাহলে সে মহাপাপের ভাগী হত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবীমেলক বললেন, “আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? কোনো লোক আপনার ভার্য্যার সঙ্গে অনায়াসে শয়ন করতে পারত; তা হলে আপনি আমাদেরকে দোষী করতেন।”